মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি রপ্তানিতে নেওয়া হবে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ

আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৩:০১ এএম


মধ্যপ্রাচ্যে দক্ষ জনশক্তি রপ্তানিতে নেওয়া হবে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে, সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রেরণের ব্যবস্থা নেব।

শনিবার (২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল আমদানি করে থাকে তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বেশিরভাগ কোম্পানির ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রিতার বিষয়ে জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের জন্য অদক্ষ জনশক্তি ভিসা চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission