সহযোগী অধ্যাপক হলেন ৯০ চিকিৎসক

আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৯:৫৫ এএম


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.০৪.২০২৪ তারিখে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০১৩.২২.২৮৭ ও ২৮৮ নং স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ৯০ জন কর্মকর্তাকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইউরোলজি বিভাগের ৮ জন, গাইনি অ্যান্ড অবস বিভাগের ১৮ জন, সার্জারি বিভাগের ৬৩ জন ও পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission