
রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ার নামের একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১টায় আগুন লাগার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফয়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, রাত ১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটির নিচ তলার একটি দোকানে ফ্রিজের গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।




