
চলতি অর্থবছরে ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরমধ্যে মশা মারতে কীটনাশকের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ বাজেট ঘোষণা করেন।
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মশক নিধনে ব্যবহৃত কীটানাশকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যয় করবে ৪৫ কোটি টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন, পরিবহনে সংস্থাটি আরও ব্যয় করবে আরও ১ কোটি ৫০ লাখ টাকা।
গত অর্থবছরের (২০২৪- ২০২৫) বাজেটে মশার মারার বরাদ্দ ছিল ৪৩ কোটি টাকা। আর ফগার, হুইল, স্প্রে মেশিন, পরিবহনে সংস্থাটির আরও বরাদ্দ ছিল ৩ কোটি ৭৫ লাখ টাকা।
গত অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাজেট ঘোষণা করেছিল ৬ হাজার ৭৬০.৭৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭.৫৯ কোটি টাকা।
আরটিভি/এফএ/এস




