নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণের অনুরোধ ডিএসসিসির, অন্যথায় ব্যবস্থা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৭:০৮ পিএম


নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণের অনুরোধ ডিএসসিসির, অন্যথায় ব্যবস্থা
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ করার অনুরোধ জানিয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার করেছে সংস্থাটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রতি কর্পোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারণার প্রচারপত্র ইত্যাদি স্থাপন করা হয়েছে। যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’ এর পরিপন্থি।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অনুমতিবিহীন সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি স্বউদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন/ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission