
রাজধানীতে কুখ্যাত মাদক কারবারি শিস নবিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, সেনাবাহিনীর কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শিস নবিকে হাতেনাতে আটক করে। প্রথমে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মোট ৩৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিস নবি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও পাইকারি বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার মাধ্যমে কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ছিল।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সেনা টহল দলের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/আইএম




