
ঢাকার কামরাঙ্গীরচর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নানা অপরাধে জড়িত অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. ফালাহ (২৮), পারভেজ (২৫), সাকিল (২০), মো. আলী (২৩), সাদ্দাম (৪৭), আব্দুল আলী (৩৮), রাতুল (২০), শাহাবুদ্দিন (৫৫), শাওন (২০), সুমন (৩০), রিদওয়ান (২৪), রিদয় (২৫), শাহিন (২৪), রবিউল (২৬), সাদ্দাম (৩০), মেহেদী হাসান (২১), শাওন (১৯), লিমন (১৯), সাকিব মন্ডল (১৯), সাগর (৩০), সাগর (১৯), নান্টু (২২), জলিল শেখ (৬২), মো. নজরুল ইসলাম বাচ্চু (৩৬), শাহাদাত (২২) ও মো. দুলাল (২৮)।
আরটিভি/একে




