গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৫ পিএম


গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
সড়ক দুর্ঘটনা। ছবি: আরটিভি

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে ও নড়াইল সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল। মোটরসাইকেলটি মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission