‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১০:৫১ পিএম


‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও’
হাতিরঝিল লেক। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করা এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই প্রকৌশলীর নাম এ.জে.এম. লুৎফে রব্বানী। তিনি ধানমন্ডির গ্রীন রোড এলাকার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের ১১/বি নম্বর বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল লেক থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে গুলশান থানায় যোগাযোগ করে জানা যায়, নিহত ব্যক্তিকে নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নিহত এ.জে.এম. লুৎফে রব্বানী বুয়েট থেকে পাশ করা একজন প্রকৌশলী ছিলেন। বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। একমাত্র মেয়েকে নিয়ে তিনি গুলশান-১ নম্বর এলাকায় নিজ বাসায় থাকতেন। গত ১৫ অক্টোবর রাতে একটি চিরকুট লিখে বাসা থেকে বের হয়ে যান। পরে পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিজ্ঞাপন

এস আই ফারুক বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, ওই প্রকৌশলী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও। তার পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। 

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission