ঢাকায় সড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০২:৫০ পিএম


ঢাকায় সড়ক থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে
প্রতীকী ছবি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিহতের নাম ছাদেক খান (৫৮)। তার বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়া পাড়া গ্রামে, বাবার নাম রওশান আলী খান। বর্তমানে তিনি উত্তর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাতে থানায় খবর আসে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্যা ওয়ান রেস্টুরেন্টের দক্ষিণ পাশে চট্টগ্রামগামী লেনে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও তার তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission