৯৯৯-এ কল করে যে অভিযোগ জানালেন পাকিস্তানি নারী

আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৫:২৫ পিএম


৯৯৯-এ কল করে যে অভিযোগ জানালেন পাকিস্তানি নারী
সংগৃহীত ছবি

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে নিজের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন ২৫ বছর বয়সী এক পাকিস্তানি নারী।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

আরও পড়ুন

ওই নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে এক রুমে বন্দি করে রাখেন। তিনি অনেকটা বন্দি জীবন যাপন করছেন। এ ছাড়া তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্য-প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৯৯৯-এর ডিসপ্যাচার এসআই বিরেন চন্দ্র দাশের তত্ত্বাবধানে পুলিশ দ্রুত কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে। উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায়, তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান।

বিজ্ঞাপন

পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তার পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানোর বিষয়ে অঙ্গীকার করেন। এরপর ওই নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন ও লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission