ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৫:১৭ পিএম


ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীতে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মনির নামে এক ডেপুটি ইঞ্জিনিয়ার আজাহারকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আজাহার আমাদের নির্মাণাধীন ১৪তলা ভবনের দেয়াল ও ফ্লোরে পানি দেওয়ার কাজ করেন। দুপুরের দিকে বেজমেন্টে মোটর চালিয়ে জমা পানি বাইরে ফেলার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission