ঢাকায় গোপন কারখানা থেকে বিপুল ককটেল উদ্ধার

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ০৭:১৪ পিএম


ঢাকায় গোপন কারখানা থেকে বিপুল ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির কারখানায় এ অভিযান চালায় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সোমবারকে (১৭ নভেম্বর) কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission