রাজধানীতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ সাইফুর রহমান (২১) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আমরা সন্ধ্যার দিকে একটি চেকপোস্ট পরিচালনা করি। এ সময় একটি রিকশা নিয়ে আসার সময় সাইফুর রহমানকে তল্লাশি করে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, পরে আটক করে তাকে থানায় নিয়ে আসা হয়। তিনি ফেনীর ফুলগাজীর বক্কর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/আইএম




