
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাকির মল্লিক (৩২), রুবেল (২৫), গোলাম মোস্তফা (৪৮), শরিফুল (২৫), মিরাজ (২৮), কাউসার হাসান (২২), সুমিত (২৩), বাদশা (২৪), সাঈদ (২৮), তাজু (২৭) ও ইমরান (৩৫)।
পুলিশ জানিয়েছে, এ অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন, পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরটিভি/আইএম




