
আজকের বায়ুদূষণের তালিকায় বিশ্বের সর্বোচ্চ দূষিত শহর হিসেবে ভারতের দিল্লি শীর্ষে রয়েছে। সকালে দিল্লির বায়ুর মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৯৪ স্কোর সহ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্ত শহর, যেখানে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোর, যাদের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র কণা (PM 2.5) এর অতিরিক্ত উপস্থিতি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে ২৩ গুণ বেশি রয়েছে। ঢাকা শহরের মিরপুরের ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি এবং কল্যাণপুর এলাকায় বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ (স্কোর ২০২-২২৬) অবস্থায় রয়েছে।
অন্যদিকে দক্ষিণ পল্লবী, মাদানি সরণির বেজ এজওয়াটার, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও পীরেরবাগ রেললাইন এলাকায় বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড:
.০-৫০: ভালো
.৫১-১০০: মাঝারি/সহনীয়
.১০১-১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
.১৫১-২০০: অস্বাস্থ্যকর
.২০১-৩০০: খুবই অস্বাস্থ্যকর
.৩০১+ : দুর্যোগপূর্ণ
তাই নাগরিকদের জন্য জরুরি হচ্ছে মাস্ক পরিধান ও বাইরের কার্যক্রম সীমিত রাখা, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য রক্ষা করতে।
আরটিভি/এসকে




