ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১২:৪৮ পিএম


ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছে। রাফিউল ইসলাম নামে ওই শিক্ষার্থী মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে বাজারে গিয়ে নিহত হন রাফি।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ ৫ তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থানরত বাসিন্দারা ভবনের ভেতরে আতঙ্কে চিৎকার করতে থাকে। অনেকে হুড়োহুড়ি করে ভবন ছেড়ে রাস্তায় নেমে যান।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission