ভূমিকম্পে রাজধানীতে কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত, জানা গেল

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৮:৪৯ এএম


ভূমিকম্পে রাজধানীতে কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত, জানা গেল

রাজধানী ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের একটি তালিকা দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। যেখানে রাজধানীর ১৪টি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদের স্বাক্ষর করা একটি বার্তায় ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা উল্লেখ করা হয়।

এতে জানানো হয়, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী ও কলাবাগানসহ মোট চৌদ্দটি এলাকার ১৪টি ভবন শুক্রবার সকালে সংগঠিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা: মালিবাগ চৌধুরী পাড়া-১টি, আরমানিটোলা-১টি, স্বামীবাগ, সূত্রাপুর-১টি, বনানী-১টি, কলাবাগান-১টি, বসুন্ধরা-১টি, নদ্দা-১টি, দক্ষিণ বনশ্রী-১টি, মোহাম্মদপুর-১টি, খিলগাঁও-১টি, বাড্ডা-১টি, সিপাহী পাড়া (খিলগাঁও) ১টি, মধুবাগ (মগবাজার) ১টি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১টি ভবন।

জেলা প্রশাসন জানিয়েছে, এটি প্রাথমিক তালিকা। ভবিষ্যতে আরও বিশদ জরিপের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission