
রাজধানীর আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বরস্থ মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে রুবেল। তারা নিরীহ ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিতো। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আরটিভি/আইএম




