বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:১১ এএম


বায়ুদূষণের তালিকায় আজ চতুর্থ ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর
ফাইল ছবি

বিশ্বে বায়ুদূষণের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২১৯। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে মিসরের কায়রো, যার স্কোর ২৭৮, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৪৭, তৃতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাশকেন্ট, স্কোর ২২৬ এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৭।

আরও পড়ুন

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। 

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission