ঢাকায় শীতের আমেজ,তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৪ এএম


ঢাকায় শীতের আমেজ,তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে
ঢাকায় শীতের আমেজ। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সকালেই ঢাকায় হালকা শীতের স্পর্শ মিলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 

বিজ্ঞাপন

সোমবার সকাল ৭টা থেকে কার্যকর ঢাকা ও আশপাশের এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৭৯ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিজ্ঞাপন

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আর আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission