জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, অতঃপর...

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৭ পিএম


জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, অতঃপর...
ফাইল ছবি

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বাইরে বের হয়ে গেছে। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার।

তিনি বলেছেন, আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়েছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিংহটি এখন পর্যন্ত খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারব।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, সিংহ এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। আমরা চারদিকে কর্ডন করে আছি। ভয়ের কোনো কারণ নেই।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission