
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। আমাদের ধারণা, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই বলেন, সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা হবে।
আরটিভি/আইএম




