ঢাকায় হাসপাতালের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৭ পিএম


ঢাকায় হাসপাতালের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি: আরটিভি

পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে মারা যায়। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যামবাজার এলাকায়।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারি নাই। বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission