
রাজধানীর রমনার মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার মোড়ে একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আরটিভি/এফএ




