
রাজধানীতে লিফট মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলবাগে এ দুর্ঘটনা ঘটে।
অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. মারুফ জানান, গুলবাগের একটি বাসায় লিফট মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অপু। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিমু জানান, সকালে কাজের উদ্দেশ্যে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার বাসা থেকে বের হয়েছিলেন অপু। লিফট মেরামতের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরটিভি/আইএম




