হঠাৎ নিজেকে শেষ করে দিলেন মালা, কী ঘটেছিল?

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২ পিএম


হঠাৎ নিজেকে শেষ করে দিলেন মালা, কী ঘটেছিল?
রাজধানীর ফাইল ছবি

রাজধানী থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কদমতলী থানার পলাশপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মালা আক্তার (৩০)। তার গ্রামের বাড়ি ফেনী সদর জেলার বেদবাবাদ শিলুয়া গ্রামে। বর্তমানে তিনি কদমতলীর পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আবুল বাশারের বাড়িতে স্বামী জিয়া উদ্দিনের সঙ্গে থাকতেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. কামরুন নাহার গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে কদমতলীর পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আবুল বাশারের ৬তলা বাড়ির ৩য় তলায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা তার স্বজনের কাছে জানতে পারি পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission