
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী। আর ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামি।
ডিএমপি জানায়, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এ ছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/একে




