ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৯:১৮ পিএম


ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিস্ফোরক মামলায় মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহাদান গ্রামের শওকত আলী চাঁন মুন্সির ছেলে মাহবুবুর রহমান ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং  ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় । ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ​গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে  আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission