
রাজধানীর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোডে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলের ঘণ্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরটিভি/আইএম




