ভোটার হলেন জাইমা রহমান

আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০১:২৫ পিএম


নিবন্ধন শেষে ইসি ত্যাগ করলেন জাইমা রহমান
জাইমা রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আজ মায়ের সঙ্গে নির্বাচন কমিশনে (ইসি) যান জাইমা রহমান। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে তারা নির্বাচন ভবন ত্যাগ করেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে নির্বাচন ভবন ত্যাগ করেন। 

এর আগে, দুপুর ১২টা ২৭ মিনিটে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান ডা. জুবাইদা। 

বিজ্ঞাপন

গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।

আরও পড়ুন

এদিকে, আজ এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন তিনি।

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission