
রাজধানীর পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে সুত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকেই বাহাদুরশাহ পার্ক এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন বলেন, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। থানায় নিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ




