
রাজধানীতে ছুরিকাঘাতে রিয়াদ (২৫) নামে সিসি ক্যামেরার এক টেকনিশিয়ান গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শনিরআখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে কদমতলী থানার শনিরআখড়া পলাশপুর শিকদার ভিলার পাঁচতলা ভবনের ছাদের ওপর সিগারেট খাওয়াকে কেন্দ্র করে অজ্ঞাত একজন রিয়াদের বুকে-পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, রিয়াদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
আরটিভি/আইএম




