ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ এএম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকায় ট্রাকের ধাক্কায় তাজওয়ার রহমান অর্ক (২২) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বলেন, আমরা জানতে পারি সকাল ৭টার দিকে শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলে মারা যান। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে দুপুরের দিকে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, ওই যুবক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পূর্ব রামপুরার এসোর্ট রোজারিও ২/এ এলাকায়। তিনি ওই এলাকার গাজী হাফিজুর রহমানের ছেলে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছে।
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া স্বপন চন্দ্র দাস (৫৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের মিরপুর জোনের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ডা.মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, সন্ত্রাসীরা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে লুটপাট করেই শান্ত হয়নি, ভাঙচুর করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত এক দশক ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ন্যক্কারজনক। সভ্য সমাজে রাতের আঁধারে একটি মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারের প্রশাসন কোথায় ছিল? নাকি আমরা মেনে নেব, সরকার ও প্রশাসনকে ম্যানেজ করে এই হামলা হয়েছে? মাহফুজুর রহমান বলেন, সরকারের কাছে তারা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিচারের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন। গরিব-দুঃখী মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানের দিকে নজর দিলে ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষের ওপর যারা জুলুম করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ মিছিলটি শাহ আলী মাজার গেইট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।  উল্লেখ্য, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আরটিভি/এসআর
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। 
ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
আরও পড়ুন
মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরা হলো না দুই চাচতো ভাইয়ের
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস