ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও বিদ্যমান অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

জনস্বার্থ সংরক্ষণ, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে  
যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা-বাবাও।
যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
আরও পড়ুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি 
সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা
প্রতিবেশীর বাড়ি যেতে ভিসা লাগে যে গ্রামে