ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে গুলি করা হয় মাদকদ্রব্যের পরিদর্শককে 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম
প্রতীকী ছবি

থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে মাদকদ্রব্যের পরিদর্শক ছিদ্দিকুর রহমানকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগ উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দীন সামি বলেন, তারা মূলত মাদক সেবন করতে সেখানে গিয়েছিল। পরে মাদকদ্রব্যের কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।

গত এক সপ্তাহে নানা অভিযোগে ওয়ারী এলাকার ৩০০ জনকে গ্রেপ্তার করার কথাও জানান মল্লিক আহসান উদ্দীন সামি।

গত ২ মার্চ ওয়ারীর সায়েদাবাদ এলাকায় মাদকের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সিসি ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১ টি অস্ত্রসহ মোট ৩ টি অস্ত্র এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি ছিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

মাসুম নামে এক মাদক কারবারি এই গুলি করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

ছিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলি লেগেছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (৪ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
আরও পড়ুন
ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র