ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার মতিঝিল থেকে চুরি হওয়া সোনালী ব্যাংকের স্টাফ বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকা থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বাস চুরির তথ্য জানান।

তিনি জানান, মতিঝিল এলাকা থেকে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস চুরি হয়েছে। বাসে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেটিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় চলমান অবস্থায় শনাক্ত করা গেছে।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল হৃদয় বড়ুয়া। পরে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানাকে অবহিত করে ৯৯৯। এ সময় কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মাহাবুবুর রহমান।

৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ থানার আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়ির একটি দল পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় চোরাই বাসটির পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসটি ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা।

পরে পুলিশ ঢাকা মেট্রো-ব-১৫-২৩৭৪ নম্বরের বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। স্টাফ বাসটির মালিকপক্ষ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে তাদের কাছে বাসটি বুঝিয়ে দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক
নাশকতায় অর্থায়ন, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
নাশকতায় অর্থায়ন, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
রাজধানীর উত্তরা থেকে ফাতেমা হোসেন চৌধুরী নামে এক প্রবীণ নারী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৫ নম্বর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
রাজধানীর উত্তরা থেকে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
আরও পড়ুন
চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব
তথ্য সুরক্ষায় ক্ষতিগ্রস্ত চালকদের বিশেষ সুবিধা দিবে উবার