ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে এক রাতে ঝরল ৫ প্রাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে এক রাতেই ঝরে গেছে পাঁচটি প্রাণ। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদের শপিং করতে গিয়ে নিউমার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার মেয়ে। একই রাতে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক মারা গেছেন।

অপরদিকে একই রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথ কিশোরের মাদক সেবন করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এক কিশোর অপরজনকে হত্যা করে। ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামে আরেক কিশোর জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে ময়জুলের মারামারি হয়।

আরও পড়ুন

একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

তেজগাঁও সোনারগাঁও ক্রসিংয়ে কিশোরের কাঁচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তেজগাঁও সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে হামলার শিকার হয় ময়জুল। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল আমিন আরও জানান, ময়জুলের বাড়ি ময়মনসিংহে। সে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি টোকাত। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। নিহত কিশোরের পরিবারের সদস্যদের খোঁজা হচ্ছে।

তেজগাঁয়ে যেভাবে মারা গেলেন চালক-যাত্রী--

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজন মারা গেছেন। নিহতরা হলেন যাত্রী হারুনুর রহমান সানি (৩২) ও চালক আলিম (৫০)।

শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে তেজগাঁও এলাকায় পাশের সড়কে ইউলুপে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার (২৬) ও তার বোন হ্যাপি (২১)।

হাসপাতালে হারুনের মামা শ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে তারা মহাখালী এলাকায় থাকেন। নিহত সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন। তিনি জানান, তারা বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের শপিং করতে গিয়ে যেভাবে মৃত্যু হয় বাবা-মেয়ের--

রাজধানীর নিউমার্কেট এলাকার সাইন্স ল্যাবরেটরি সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সাইন্স ল্যাবরেটরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাজু আক্তার সুমন (৪৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২০)।

জানা যায়, রাতে সাজু মোটরসাইকেলে মেয়েকে নিয়ে সাইন্স ল্যাবরেটরি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, পরিবার থেকে জানা গেছে, তারা দক্ষিণ শাজাহানপুর এলাকায় থাকেন। নিহত সুমাইয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়তেন। তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
এছাড়া জানা গেছে, বাবা তার মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন নিউমার্কেট এলাকায়।
দুর্ঘটনার পর সড়কে থাকা লোকজন ট্রাকটি জব্দ করেন এবং চালককে আটক করে পুলিশে দেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
রাজধানীতে শীত কেমন থাকবে, যা জানা গেল