ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিনে এলেন তারই সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজনে রন্ধন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এ সময় উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।

সারা দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে সরকার পুষ্টিকর খাদ্য বিতরণ করছে জানিয়ে ডা. জুবাইদা বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে বর্তমান সরকার।

শূন্য ক্ষুধার বিশ্ব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

এ সময় সরকারের মন্ত্রীরা বলেন, দেশের প্রাণিসম্পদ বাঁচাতে এগিয়ে আসতে হবে সবাইকেই। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এন্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। ছুটির দিনে ঢাকা আজ বায়ুদূষণের তালিকায় রয়েছে ৫ নম্বরে।
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার