ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার রাস্তায় কোরিয়ান ভ্লগারকে ‘চিং চ্যাং’ বলে কটাক্ষ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার রাস্তায় এক কোরিয়ান ভ্লগারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঢাকার একটি সড়কে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন এক কোরিয়ান নাগরিক। এ সময় স্থানীয় এক যুবক তাকে ‘চিং চ্যাং’ বলে কটাক্ষ করেন। বর্ণবাদী এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভ্লগার ওই যুবকের পিছু নেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন হস্তক্ষেপ করে অভিযুক্ত যুবককে আটক করেন এবং ভ্লগারের কাছে ক্ষমা চাইতে বলেন। পরে ভিডিওতে দেখা যায়, ক্ষমা চাওয়ার পরও কোরিয়ান ভ্লগার যুবকটিকে মারধর করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ব্যবহারকারী বর্ণবাদী মন্তব্যের কঠোর সমালোচনা করে এমন আচরণকে অগ্রহণযোগ্য বলেছেন। অন্যদিকে, আরেকদল মনে করছেন, ক্ষমা চাওয়ার পর শারীরিকভাবে আক্রমণ করা ঠিক হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
আরও পড়ুন
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি