ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পেশাজীবী ক্যাটাগরিতে হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন শিল্পে নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ এবং দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার হাতে এই সম্মাননা তুলে দেন।

ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১২ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। মো. শাখাওয়াত হোসেন ছাড়াও পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান (কৃষি), খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) (শিল্প ও সংস্কৃতি) এবং দৃক-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলম (আজীবন সম্মাননা)। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিত্ব, পেশাজীবী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মো. শাখাওয়াত হোসেনের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত আন্তর্জাতিক মানের ব্র্যান্ড দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হ্যানসায় প্রিমিয়াম রেসিডেন্স সেবার উৎকর্ষ, টেকসই আতিথেয়তা চর্চা এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সম্মাননা পেয়ে মো. শাখাওয়াত হোসেন জানান, এই অর্জন তার ব্যক্তিগত নয়; এটি তার সহকর্মীদের সম্মিলিত নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের প্রতিফলন। ভবিষ্যতেও বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতকে বিশ্বমানের উচ্চতায় পৌঁছে দিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে, সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস থেকে -ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া, নেপালের হাই-এইম কনফারেন্স-এ বেস্ট হোটেলিয়ার অব বাংলাদেশ, আমেরিকান কারি অ্যাওয়ার্ডস-এ বেস্ট হসপিটালিটি আইকন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) থেকে হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অ্যাওয়ার্ড এবং বিআইএইচএ থেকে-মোস্ট অ্যাওয়ার্ডেড হোটেলিয়ার অব ২০২৪- সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন মো. শাখাওয়াত হোসেন। তিনিই একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার, যিনি একধারে শিল্প-খাত, শিক্ষকতা, গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো।

‘হু’স হু হলো যুক্তরাজ্যের অভ্যন্তরে এবং বিশ্বজুড়ে জীবনের সব ক্ষেত্রের উল্লেখযোগ্য ও প্রভাবশালী ব্যক্তিদের একটি অপরিহার্য ডিরেক্টরি, যা ১৯৮৪ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে।, যেখানে কৃষি, শিল্প ও সংস্কৃতি, একাডেমিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়াসহ নানা ক্ষেত্রে ৩৩ হাজারের বেশি বিশিষ্ট ব্যক্তির জীবনপঞ্জি অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকায় পঞ্চমবারের মতো এই আয়োজন সমাজে নেতৃত্ব, উদ্ভাবন ও সেবার মাধ্যমে অর্থবহ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে। মো. শাখাওয়াত হোসেনের এই অর্জন দেশের আতিথেয়তা ও পর্যটন খাতের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার মাইলফলক হয়ে থাকবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে বাসে আগুন
আরও পড়ুন
রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন রাকসুর ক্রিড়া সম্পাদক ও নারী ফুটবলার নার্গিস
মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির সামাজিক বিজ্ঞানের ২০ শিক্ষার্থী
খুবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৭ বিজ্ঞান শিক্ষক