রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৫ 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৮:২৭ পিএম


রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৫ 
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, বাবুল বাবু, আইয়ুব ভূইয়া ও মো. রোমান।

তিনি জানান, সোমবার বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি ফার্নিচারের দোকানের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা।

অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, প্রায় আড়াই কেজি বিস্ফোরক, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করত। পরে সেগুলো দিয়ে হাতবোমা তৈরি করে ঢাকায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করত।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, অস্ত্র ও বোমা ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করে তারা বিভিন্ন এলাকায় ডাকাতি চালাত। ঘটনায় যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission