ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম
ইবনে জাহিদ ও সালাহ উদ্দিন আকবর : ছবি আরটিভি

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের বাসিন্দা ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার বাসিন্দা সালাহ উদ্দিন আকবর (৪৪)।

পুলিশ জানিয়েছে, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নে বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে শান্তি পরিবহনের একটি বাসে করে দুইজন অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছেন। বাসটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ব-১১-০২৫০।

এ তথ্যের ভিত্তিতে নয়টিলা মাজার গেটসংলগ্ন পাকা সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করে পুলিশ। পরে বাসটি সেখানে পৌঁছালে যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় ইবনে জাহিদ ও সালাহ উদ্দিন আকবরের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। 
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।  শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। টিকটকের ভিডিওর বিষয়টি নজরে এলে ওই নারীকে তার বাড়িতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ আসার খবরে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। অভিযুক্ত ঝর্ণা আক্তার একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে। স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে শুরু হয় সমালোচনা। পরে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা।সর্বশেষ খবর ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা উচিত হয়নি। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, টিকটকের ভিডিওর বিষয়টি শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে। তাকে একটি ঘরে আটকে করে পুলিশে খবর দেন স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক করেছেন বলে অভিযোগ পেয়েছি। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তার আটক করতে কাজ করছে পুলিশ। আরটিভি/এসআর
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
খুলনায় বিএনপি নেতাকে গুলি
খুলনার তেরখাদা উপজেলায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এই ঘটনা ঘটে।
খুলনায় বিএনপি নেতাকে গুলি
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
পার্বত্য রাঙামাটির লংগদু উপজেলার সোনাই কার্বারি পাড়ায় জমকালো আয়োজনে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
লংগদুতে দুই দিনব্যাপী ৩১তম কঠিন চীবর দান সম্পন্ন 
আরও পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে বাসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭