ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

রাস্তায় মোটরসাইকেল চালকের সঙ্গে বিবাদ; বাসের চাপায় বৃদ্ধ নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০১:০৬ এএম
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে যাত্রীবাহী বাসের চাপায় এ আর আক্তারুল আলম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে এক মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা ও তর্কবিতর্কের ঘটনায় তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তাকে চাপা দেয়।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরঝিল এলাকার মগবাজার ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুল আলমের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার ডেপুটিয়া গ্রামে। তিনি ইউসুফ মল্লিকের ছেলে। বর্তমানে পরিবারসহ রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় বসবাস করতেন।

পুলিশসূত্রে জানা গেছে , সন্ধ্যার দিকে আক্তারুল আলম ওয়্যারলেস মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। ঠিক তখনই আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

আরও পড়ুন

গুরুতর আহত অবস্থায় পথচারীরা প্রথমে তাকে স্থানীয় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালে নিহতের ছেলে ইমাম মেহেদী পরম জানান, তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তিনি বাবার মরদেহ দেখতে পান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার