ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম
উত্তরখানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার পর এবার উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারী পাড়া এলাকার সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম এরশাদ।

তিনি বলেন, রাতে বাসটি রাস্তার ওপর পার্কিং করা ছিল। বাসে কোনো লোক ছিল না। শেষ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, এ ব্যাপারে এখনো জানা যায়নি। আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া। আরটিভি/এসআর
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৭ জন, তেজগাঁও বিভাগ ৫৫ জন, মিরপুর বিভাগ ৬৯ জন, গুলশান বিভাগ ৩৫ জন ও উত্তরা বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ১১৫৫ টাকা, ৮ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর
ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে দূষণের মাত্রা কিছুটা কমেছে। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৭তম। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। 
ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি সোনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া। রাকিব হাসান ভূঁইয়া জানান, সোনাগুলো ১৫টি ডিম্বাকৃতি বস্তুতে পাওয়া যায়। এসব সোনার ওজন ৬৪৩ ভরি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।  এরপর এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা বাংলাদেশে এনে জুয়েল ও শাওনসহ দেশীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর  
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
আরও পড়ুন
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীতে এবার সিটি করপোরেশনের বাসে আগুন
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ