ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে ধসে পড়ল ভবনের একাংশ, নিশ্চুপ রাজউক

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়েছে। ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা।

শুক্রবার (১০ জুলাই) সকালে হঠাৎ বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজউক বা সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আজিজ মহল্লার ওই এলাকা। মুহূর্তের মধ্যে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে এবং পুরো ভবনটি একদিকে হেলে যায়। ভবনের ভেতরে থাকা প্রায় ১২টি পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন, প্রাণহাতে নিয়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

আরও পড়ুন

এলাকাবাসীর দাবি, তিনতলা এই ভবনটি প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরোনো। এটি যে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তা ভবনটির জরাজীর্ণ দশা দেখলেই বোঝা যায়। ভবনের বাসিন্দারা জানান, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা বারবার বাড়ির মালিককে সতর্ক করেছিলেন এবং কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু বাড়িওয়ালা এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিলেন।

ভবন থেকে প্রাণহাতে নেমে আসা এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে বিকট শব্দ হওয়ার পর মনে হইছে ভূমিকম্প হচ্ছে। বাচ্চা-কাচ্চা নিয়ে কোনোমতে সিঁড়ি দিয়ে নাইমা আসছি। যে কোনো সময় পুরো বিল্ডিংটা ধইসা পড়তে পারে। কিন্তু দুঃখের বিষয়, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, রাজউক বা সিটি করপোরেশনের একটা লোকও এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংটা দেখতে আসল না! তারা কি বড় কোনো লাশের মিছিলের অপেক্ষা করতেছে?’

আজিজ মহল্লা এলাকার আরেক প্রতিবেশী প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিল্ডিংটা যে ৬০-৭০ বছরের পুরোনো আর ঝুঁকিপূর্ণ, তা রাজউক বা গণপূর্তের জানার কথা। অথচ তাদের কোনো কার্যকর পদক্ষেপ নাই। বিকেলে মোহাম্মদপুর থানার পুলিশ আসছিল, কিন্তু ওনারাও একটু দেখে চলে গেছেন। এখন আমরা আতঙ্কে আছি, এই ভবন যদি পাশের বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়ে, তবে বহু মানুষের জীবন যাবে।

দুর্ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ঝুঁকিপূর্ণ এই ভবনটি এখনও পুরোপুরি খালি বা সিলগালা করা হয়নি। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের মাঝেও আতঙ্ক কাটছে না।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাজউক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ভবনের কারিগরি পরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন করা। একই সঙ্গে যে কোনো বড় বিপর্যয় এড়াতে ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ভবনটি ভেঙে ফেলার তাগিদ দিয়েছেন তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ