ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

নর্দমা পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:০২ এএম
নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীকে উদ্ধারে রাস্তার বিভিন্ন অংশ কাটা হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে নর্দমা পরিষ্কার করতে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মিলন শেখ (৩৮) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুর একটার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মোতালেব আলী বলেন, মিলন ম্যানহোলে নামার পর ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। পরে নলগোলা থেকে সামনের দিকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ শনাক্ত করা হয়। উদ্ধারকর্মীরা রাস্তার বিভিন্ন অংশ কেটে মরদেহটি উদ্ধার করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক রাশেদুর রহমান রাসেল জানান, বৃহস্পতিবার দুপুর ১টার পর তারা নিখোঁজ হওয়ার খবর পান। এরপর ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। শুক্রবার নলগোলা থেকে বেড়িবাঁধমুখী অংশে রাস্তা কেটে মরদেহটি বের করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করার পর সুরতহাল শেষে তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য ঢাকার দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস। আরটিভি/টিআর
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটা এ ঘটনায় গ্রেপ্তার তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মানেই মাদক ব্যবসা, আধিপত্যের লড়াই আর রক্তাক্ত সংঘাত। এই অপরাধ জগতের নিয়ন্ত্রক হয়ে উঠতে একের পর এক অপরাধে জড়িয়ে তৈরি হয়েছে নতুন নতুন মুখরোচক গল্প।  সম্প্রতি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজন ভ্যান থেকে পালিয়ে ফের আলোচনায় এসেছেন ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদকসম্রাট রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করতেন রাজা। আয় কম হওয়ায় পরবর্তীতে একটি গ্যাস পাম্পে চাকরি নিলেও এক ঘটনায় তা হারান। ২০১৮ সালে জেনেভা ক্যাম্পে পুলিশের এক অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।  এটিই ছিল তার বিরুদ্ধে প্রথম মামলা। প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে ছোটখাটো মাদক ব্যবসা শুরু করেন। পরে আবার কারাগারে গিয়ে বড় বড় অপরাধীদের সংস্পর্শে আসেন এবং বের হয়ে পুরোদমে অপরাধ জগতে যুক্ত হন। ২০১৪ সালে তৎকালীন গডফাদার ইশতিয়াকের হাত ধরে অপরাধ জগতে পা রাখা রাজা ২০২০ সালে ইশতিয়াকের মৃত্যুর পর ক্যাম্পের মাদক ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণে নেন। একপর্যায়ে টেকনাফ থেকে সরাসরি মাদকের চালান এনে ক্যাম্পে সরবরাহের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। মাত্র ২৭ বছর বয়সেই পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মোহাম্মদপুর থানাতেই রয়েছে ২৯টি মামলা (৩টি হত্যা, ৭টি হত্যাচেষ্টা, ৪টি বিস্ফোরক ও ১৩টি মাদক মামলা)। বিশেষ করে ৫ আগস্টের পর ক্যাম্পের আধিপত্য, মাদকের স্পট নিয়ন্ত্রণ ও অর্থ আদায় নিয়ে বুনিয়া সোহেলসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে রাজার তীব্র বিরোধ সৃষ্টি হয়। এই আধিপত্যের লড়াই কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে পরপর অন্তত ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে বিশাল সম্পদের মালিক হয়েছেন পিচ্চি রাজা। স্থানীয়দের তথ্যমতে, তার শ্বশুর খোরশেদ, শালা নয়ন ও ফুফাতো ভাই রনির নিয়ন্ত্রণে ২৫ থেকে ৩০টি সিএনজিচালিত অটোরিকশা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি রয়েছে। তাছাড়া আদি, নবাব, শাহজাদা, ফাইজান, বেলুন, রুবেল, নাটা সুমন, সুজন ও ব্যাটারি কামরানসহ একদল সহযোগীর মাধ্যমে তিনি ক্যাম্পের মাদক সরবরাহ, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের কাজ পরিচালনা করতেন। গত ১৯ মে নেপাল থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার অজুহাতে পলানোর পর তাকে পুনরায় গ্রেফতার করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, কে সোর্স আর কে সোর্স নয়, তা মুখ্য বিষয় নয়; মূল বিষয় হলো অপরাধীকে আইনের আওতায় আনা। পিচ্চি রাজাসহ ক্যাম্পের সব অপরাধীকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। আরটিভি/এসআর
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
আরও পড়ুন
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের