ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৭, লালবাগ বিভাগ ৩২, ওয়ারী বিভাগ ৪৫, মতিঝিল বিভাগ ৫০, তেজগাঁও বিভাগ ৫০, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৪৭, উত্তরা বিভাগ ৬৪, সিটিটিসি একজন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার সময় প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা, প্রতিষ্ঠান দখলের চেষ্টা
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকার গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়া এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সেই যুবক
ঢাকায় যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সেই যুবক
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৯ হাজার কাগজের মুখোশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
৯ হাজার মুখোশ ও বিস্ফোরকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
গুলশানে মিছিলের অন্যতম নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ!
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার