ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করলো সিআইডি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
উদ্ধারকৃত মোবাইল ফোনটি শিক্ষার্থীর হাতে তুলে দিচ্ছেন সিআইডি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সোমবার (২৭ জুলাই) ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। বিদেশীদের প্রতি বাংলাদেশের আন্তরিকতায় খুবই মুগ্ধতা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থী।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, ঢাকার গ্রীন লাইফ মেডিকাল কলেজে অধ্যয়ন করছেন ইনডিয়ার নাগরিক আসমা। চলতি বছরের ৮ জুলাই দুপুর আড়াইটার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকায় কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস ২৪ এফই মডেলের দামী স্মার্ট ফোনটি হারিয়ে গেছে। ফোনটিতে একটি বাংলাদেশী ও একটি ইনডিয়ান সিম কার্ড ব্যবহৃত হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে এবং দুশ্চিন্তায় পড়ে যান। পরে সহপাঠী বান্ধবী রিজুয়ানা রহমান রিসার সহায়তায় কলাবাগান থানায় ওইদিনই একটি জিডি করেন। ওই শিক্ষার্থীর হয়ে তার শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন

সিআইডি কর্মকর্তা আরও জানান, সিআইডির বিশেষজ্ঞ টিম প্রযু্িক্তর সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে বাগেরহাট জেলা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে আনা হয়। সোমবার সিআইডি সদর দফতরে শিক্ষার্থীর কাছে ফোনটি হস্তান্তর করা হয়।

ওই শিক্ষার্থী বলেন, তিনি সত্যিই খুবই খুশী। সেই সঙ্গে রীতিমত হতবাক। কারণ সামান্য একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য সিআইডির এমন তৎপরতা সত্যিই নজিরবিহীন। প্রশংস করলেও ছোট করে করা হবে। তিনি ফোনের আশা ছেড়ে দিয়েছিলেন। বিদেশী হিসেবে তার সমস্যাটি সমাধান করতে সিআইডি এতটা আন্তরিকতা দেখাবে, তা তিনি ভাবতেই পারেননি। মোবাইল ফোন হাতে পেয়ে তিনি রীতিমত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বার বার সিআইডি কর্মকর্তাদের ধন্যবাদ দিচ্ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার