ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের ৭২ নম্বরের একটি পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় পিংকির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা প্রেমঘটিত মানসিক কষ্টের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয় এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, পিংকি বিশ্বাস আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস।

পুলিশ আরও জানায়, হোস্টেলের ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। তবে ঘটনার সময় অপর দুই সহপাঠী ছুটিতে গ্রামের বাড়িতে থাকায় পিংকি কক্ষে একাই ছিলেন।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার